বিষক্রিয়া হলে বমি বমি ভাব, চোখের পাতা নেমে আসা, ঘাড় হেলে পড়া, জড়িয়ে কথা বলা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এ সময় রোগীকে কিছু খেতে বা ঘুমাতে দেওয়া যাবে না। ক্ষতস্থানে বাঁধ দেওয়া বা কাটাছেঁড়া করাও উচিত নয়।