বিশ্লেষণ

“বিশ্বের বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পারিবারিক আইন সংস্কার করেছে” — ফাওজিয়া করিম ফিরোজ
সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় মুসলিম নারীরা বিবাহবিচ্ছেদের পর স্বামীর সম্পত্তিতে অংশ বা ক্ষতিপূরণ পান। মালয়েশিয়ার শরিয়া আদালতই এসব বিরোধ নিষ্পত্তি করে।

চকলেটের সঙ্গে আসলেই কি নারীর বিশেষ সম্পর্ক?
অনেক নারী দিনে মাত্র ২৩ পেন্স সমপরিমাণ আয় করেন। এটি আন্তর্জাতিক দারিদ্র্যসীমার অনেক নিচে এবং পুরুষদের আয়ের প্রায় পাঁচ গুণ কম।

থানা-হাসপাতাল-আদালতের নারীবিদ্বেষী মনোভাবে ন্যায়বিচার নিশ্চিত হয় না: নারী সংস্কার কমিশন
প্রতিবেদনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের জরিপের তথ্য তুলে ধরে বলা হয়েছে, দেশের প্রায় ৭০ শতাংশ নারী জীবনে অন্তত একবার স্বামী বা অন্তরঙ্গ সঙ্গীর সহিংসতার শিকার হয়েছেন।

ফ্রিদা কাহলোর ছবিতে স্থান পাওয়া প্রাণীরা কি তাঁর না হওয়া সন্তানদের বিকল্প?
১৯৪৬ সালের The Wounded Deer ছবিতে ফ্রিদা নিজেকে একটি তীরবিদ্ধ হরিণ হিসেবে দেখান, যার পাদদেশে লেখা ছিল carma বা কর্মফল, যা নিয়তি হিসেবে তাঁর যন্ত্রণাকেই নির্দেশ করে।

ক্ষমতাহীন স্থানীয় সরকারের নারী প্রতিনিধিরা, পরিবর্তনে যেসব প্রস্তাব করেছিল নারী সংস্কার কমিশন
নারীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করতে গ্রাম আদালতের অভিযোগ শুনানির প্যানেলে অন্তত দুজন নারী রাখা এবং তাঁদের একজনকে নির্বাচিত নারী জনপ্রতিনিধি করার সুপারিশ করেছে কমিশন।

নারী উন্নয়নে নতুন প্রতিষ্ঠান নয়, জবাবদিহিতে জোর দিয়েছিল কমিশন
একাধিক প্রতিষ্ঠানের একই কাজ, দুর্বল সমন্বয়, সীমিত জনবল, পর্যাপ্ত বাজেটের অভাব এবং কার্যকর জবাবদিহির ঘাটতি এখনও বড় বাধা হয়ে রয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে তুলতে কমিশন বেশ কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের সুপারিশ করেছিল।

তপ্ত দুপুরে লুকিয়ে থাকা প্রাণঘাতী বিপদ: হিট স্ট্রোক
বৃদ্ধ ও শিশুদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণক্ষমতা কম থাকায় তাঁদের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। এ ছাড়া শ্রমজীবী মানুষ, যেমন রিকশাচালক, কৃষিশ্রমিক, নির্মাণশ্রমিক ও খনিশ্রমিকেরাও বেশি ঝুঁকিতে থাকেন।

সংবিধান, আইন ও নারীর অধিকার প্রশ্নে নারী সংস্কার কমিশন কি প্রস্তাব করেছিল?
পাঠকদের জন্য রোকেয়া কালেকটিভ কমিশনের সুপারিশের গুরুত্বপূর্ণ কিছু অংশ কয়েক পর্বে প্রকাশ করবে। আজ থাকছে সংবিধান, আইন ও নারীর অধিকার : সমতা ও সুরক্ষার ভিত্তি অধ্যায়ে উল্লিখিত কিছু বিষয়।

ম্যানোস্ফিয়ার, টক্সিক ম্যাসকুলিনিটি এবং যে বিষ আমাদের তরুণরা গিলছে
'আলফা মেল', 'রেড পিল', 'ইনসেল'—সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম কীভাবে ধাপে ধাপে তরুণদের টেনে নিচ্ছে ম্যানোস্ফিয়ার ও টক্সিক ম্যাসকুলিনিটির জগতে? কেন এটি শুধু নারীদের নয়, পুরুষদের জন্যও বড় হুমকি।

ডা. সুষমা-কুশলের বিচ্ছেদ নিয়ে এত আলোচনা কেন?
প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের পর জনপ্রিয় কাপল থেরাপিস্ট দম্পতি ডা. সুষমা রেজা ও ডা. সায়েদুল আশরাফ কুশল বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিশ্লেষণ, অনুমান, সমালোচনা, সহানুভূতি, আবার কোথাও কোথাও ট্রল।

জয়নাব, কারবালার প্রথম সাক্ষী
কারবালার ইতিহাসে আমরা বেশি স্মরণ করি ইমাম হুসাইনের (রা.) শাহাদাত। কিন্তু যুদ্ধের পর সত্যের সাক্ষ্য বহন করেছিলেন আরেকজন—জয়নাব (রা.)। বন্দিত্ব, শোক আর ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়েও তিনি কারবালার ঘটনাকে ইতিহাসের পাতায় জীবিত রেখেছিলেন।

‘দ্য বিউটিফুল গেম’-এর অন্ধকার দিক: বিশ্বকাপের উচ্ছ্বাসের আড়ালে কি পারিবারিক সহিংসতার ঝুঁকি বাড়ে?
জাতিসংঘ নারী সংস্থা (UN Women) বলছে, “ফুটবল এই সহিংসতা তৈরি করে না, এটি শুধু ট্রিগার হিসেবে কাজ করে।” তাদের ব্যাখ্যা অনুযায়ী, ম্যাচের ফল ঘিরে আবেগ, হতাশা বা উচ্ছ্বাস এবং অ্যালকোহল একসঙ্গে এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে আগে থেকেই থাকা পারিবারিক সহিংসতা আরও বেড়ে যায়।

আমেরিকানরা কেন পতাকা পোড়ায় জানেন?
অনেক আমেরিকানের কাছে জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক। আবার অন্যদের কাছে এটি নিপীড়ন ও অন্যায়ের প্রতীক। তাই মার্কিন পতাকা আগুনে পুড়তে দেখার দৃশ্যের মতো বিতর্কিত ছবি খুব কমই আছে।

মেয়ে তুমি ফুটবলের বোঝোটা কি?
“চুপ করো। ফুটবল সম্পর্কে তুমি কী জানো? তোমার তো স্বামীর চা বানাতে রান্নাঘরে থাকার কথা।”
৭২ বছর বয়সী আঞ্জেলা বহু দশক ধরে লিভারপুলের খেলা দেখতে মাঠে যান। ফুটবলের প্রতি তার ভালোবাসা কিংবা দীর্ঘদিনের সমর্থন সত্ত্বেও আজও তাকে এমন মন্তব্য শুনতে হয়। কারণ একটাই, তিনি নারী।

বহুবিবাহ প্রসঙ্গে ইসলাম আসলে কি বলে?
বেশ কিছুদিন ধরে সমাজ মাধ্যম বহুবিবাহ নিয়ে ব্যাপক আলোচনা। যদিও বাংলাদেশে এখনও বহুবিবাহকে ভালো চোখে দেখা হয়না, তারপরও
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ের সমর্থনে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন কেউ কেউ।
এই প্রেক্ষাপটে রোকেয়া কালেকটিভ কথা বলেছে শিক্ষক ও আলেম শুভ্রা মারিয়ামের সঙ্গে।

উচ্চশিক্ষার পথে নারীর বাধা: সমাজের প্রশ্ন, “বিয়ে কবে?”
বাস্তবতা হলো, এই মন্তব্যগুলো বেশিরভাগ সময়ই আসে নিজের পরিবার কিংবা নিজ দেশের মানুষের কাছ থেকে, যারা নিজেরাও বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছেন বা আমাদের সমাজে ‘উচ্চশিক্ষিত’ হিসেবে পরিচিত।

ডিএনএ নমুনা থেকে কীভাবে শনাক্ত করা যায় ব্যক্তির পরিচয়?
নেত্রকোনায় ১১ বছরের শিশু ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় বারবার ডিএনএ নমুনা মিলিয়ে দেখে অপরাধীকে শনাক্ত করার কথা বলা হচ্ছে।
এ নিয়ে সমাজমাধ্যম দুই ভাগে বিভক্ত। একটি পক্ষ শিশুটির অভিযোগ মেনে নিয়েছেন। তাঁরা ধরে নিয়েছেন, মাদ্রাসা শিক্ষকই অপরাধী।

পোস্টপারটাম ডিপ্রেশন: আত্মহত্যা বা হত্যায় প্ররোচিত করতে পারে মাকে
মাতৃত্ব অপার আনন্দের ঘটনা। তবে সন্তান জন্ম দেওয়ার পরে মায়েদের একটি উল্লেখযোগ্য অংশ পোস্টপারটাম ডিপ্রেশনে (প্রসবোত্তর বিষন্নতা) আক্রান্ত হন। সচেতনতার অভাবে আক্রান্ত অনেক মা চিকিৎসার বাইরে থাকেন।



