
মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কা: বাংলাদেশে দারিদ্র্যে পড়তে পারেন আরও ১২ লাখ মানুষ

পরীক্ষার দুর্ভোগ নিয়ে ভিডিও, ছাত্রদলের বিরুদ্ধে এক ছাত্রীর হয়রানির অভিযোগ

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণ গেল ৭৭৯ জনের
দেশে হামের প্রাদুর্ভাব কমার লক্ষণ এখনো স্পষ্ট নয়। গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি শিশু।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ঝুঁকিতে নারী ও কন্যাশিশু: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কঠোর শর্তের কারণে অনুদান ও সহজ শর্তের ঋণ পাওয়া সীমিত হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে নারী ও কন্যাশিশুদের সুরক্ষা, ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে আন্তর্জাতিক সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলন; ব্যারিকেডের সামনে অবস্থান, পরে স্বাভাবিক হয় যান চলাচল

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেড, বাধার মুখে শিক্ষার্থীদের লংমার্চ
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা, প্রশ্নপত্রের মান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর দুই স্থানে সড়ক অবরোধ

শিশুদের বছরে অন্তত একটি গাছ লাগানোর আহবান প্রধানমন্ত্রীর
কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের আওতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ চারা রোপণ করা হচ্ছে।

পুরুষ উত্তরাধিকার মাত্র তিনজন, তবু জাপানে নারী সম্রাটে আপত্তি
জাপানের ইতিহাসে আগে আটজন নারী সম্রাট ছিলেন। তাঁদের বেশির ভাগই দায়িত্ব নিয়েছিলেন তখন, যখন সম্ভাব্য পুরুষ উত্তরাধিকারীরা বয়সে ছোট ছিলেন। তবে ১৮৮৯ সালে মেইজি যুগে ‘ইম্পেরিয়াল হাউস আইন’ প্রণয়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নারীদের সম্রাট হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়।

নারীদের এগিয়ে নিতে ‘ইতিবাচক বৈষম্য’ প্রয়োজন: ফরিদা আখতার
জুলাই আন্দোলনে ‘কোটা না মেধা’ স্লোগান দেওয়া হলেও নারীদের বাস্তবতা আলাদা বলে মন্তব্য করেছেন ফরিদা আখতার। তিনি বলেন, সামাজিক ও পুরুষতান্ত্রিক বৈষম্যের কারণে নারীদের এগিয়ে নিতে রাষ্ট্রকে বিশেষ উদ্যোগ নিতে হবে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, সংসদ ভবনের সামনে লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
প্রথমে পুলিশ আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সেখান থেকে সরে যেতে অনুরোধ করে। কিছু সময় পর কয়েকজন শিক্ষার্থী সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এরপর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বাংলাদেশে প্রতি ১৩ জনে একজন নারীর অকালে মেনোপজ, বেশি ঝুঁকিতে গ্রামীণ ও কম শিক্ষিত নারীরা: আইসিডিডিআর, বি
গবেষণায় দেখা গেছে, শহরের তুলনায় গ্রামের নারীদের ৪৫ বছরের আগে মেনোপজ হওয়ার আশঙ্কা ১৭ শতাংশ বেশি। শিক্ষা, আয়, কর্মসংস্থান ও প্রজননসংক্রান্ত বিষয় বিবেচনায় নেওয়ার পরও এই বৈষম্য রয়ে গেছে।

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর, বন্যায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রে হতে পারে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী
প্রশ্ন প্রণয়নের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগেই মডারেশন শেষ হয়েছিল। তবে ভুল ধরা পড়ার পর শিক্ষার্থীদের ক্ষতি এড়াতে তাৎক্ষণিকভাবে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেখ হাসিনা ফিরলে সুবিচার নিশ্চিত করা হবে: জাহেদ উর রহমান
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইনের সব ধরনের সুযোগ পাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে। বিচারপ্রক্রিয়া স্বচ্ছ রাখতে পর্যবেক্ষক ও ভিডিও ধারণের ব্যবস্থাও রাখা হয়েছে।

অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে যুক্ত হলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি দুটির সদস্য হিসেবে আবু জাফর মো. জাহিদ হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কমিটি দুটির কার্যপরিধি ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

টানা বৃষ্টি ও উজানের ঢলে বিপর্যস্ত ১১ লাখ মানুষ, সবচেয়ে ঝুঁকিতে নারী, শিশু ও রোহিঙ্গারা
দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন নারী, কিশোরী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং নারীপ্রধান পরিবারের সদস্যরা। নিরাপদ আশ্রয়ের সংকট, ব্যক্তিগত গোপনীয়তার অভাব, নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ তাঁদের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ মামলা: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
রায়ে সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং শাহ মাহবুবুর রহমান (রনি), তারেকুল ইসলাম (তারেক) ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে নারী ও শিশু, বাড়ে সহিংসতা ও যৌন নির্যাতন: গবেষণা
এ ছাড়া দুর্যোগকালীন বিভিন্ন ধরনের অপরাধের মধ্যে নারী ও শিশু নির্যাতনের হার ৫৯ দশমিক ২০ শতাংশ এবং মানবসৃষ্ট দুর্যোগজনিত অপরাধের ক্ষেত্রে এ হার ৫৮ দশমিক ০৭ শতাংশ।

বাংলাদেশে ইউনিসেফের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি এখন জিলিয়ান মেলসপ
জিলিয়ান মেলসপের আগে এ পদে ছিলেন রানা ফ্লাওয়ার্স। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বাইয়ু ট্যাপেস্ট্রি: সুতোয় বোনা ইতিহাস আর মুছে যাওয়া নারী
অনেক গবেষকের মতে, কেন্টের কোনো মঠের সন্ন্যাসিনী কিংবা পেশাদার নারী বুননশিল্পীদের একটি দল, সম্ভবত বিশপ ওদোর তত্ত্বাবধানে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করেছিলেন। কিন্তু যারা ইতিহাস বুনলেন, ইতিহাসের ভেতরে তাঁদের জায়গা হলো না।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন; ফল দেখা যাবে অনলাইন ও এসএমএসে

মায়ের পরামর্শেই হলুদ কার্ড এড়ালেন বেলিংহ্যাম, সেমিতে ইংল্যান্ড
“আমার মা পুরো সপ্তাহ আমাকে বলছিলেন, কথাবার্তা, ট্যাকল, মুখের অভিব্যক্তি এবং আবেগের ব্যাপারে সতর্ক থাকতে। হলুদ কার্ড যেন না পাই, সেটা তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন।”

বন্যা: চট্টগ্রাম বিভাগের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

পানিবন্দি লাখো মানুষ; ২৪ ঘণ্টায় উন্নতির আশা
"যা ছিল সব শেষ"
প্রশাসনের তথ্য অনুযায়ী, শুধু চট্টগ্রাম জেলার ১৭৬টি ইউনিয়নের প্রায় ৭ লাখ ৫৯ হাজার মানুষ পানিবন্দি। এখন পর্যন্ত বন্যাসংশ্লিষ্ট ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১২ জন।
