বাইরে যত অনিশ্চয়তা থাকুক, মানুষ বিশ্বাস করে যে নিজের ঘরে অন্তত সে সুরক্ষিত। কিন্তু যখন একদল সশস্ত্র ব্যক্তি সেই ঘরে ঢুকে শুধু সম্পদ লুট করেই ক্ষান্ত হয় না, বরং মা ও কন্যার ওপর সংঘবদ্ধ যৌন সহিংসতা চালায়, তখন বিষয়টি আর সাধারণ অপরাধের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না।