স্বাধীনতার জন্য, স্বাধীন দেশের জন্য টেপরি রাণীর মতো বীর নারীর ইতিহাস ছড়িয়ে দিতে হবে প্রজন্মের মাঝে। এটি আমাদের দায়। আর এক কাজটি করতে হবে সবাই মিলেই। আমরা বিশ্বাস করি, একাত্তরের বীরদের মৃত্যু নেই। তাঁরা বেঁচে থাকবেন অনন্তকাল, প্রজন্ম থেকে প্রজন্মে।