ভারত থেকে ফিরে আসা শিশু কেউ পাচারের শিকার, কারও জন্মই ভারতে
ভারতে কারাভোগ শেষে দেশে ফেরা ২০ শিশুর মধ্যে কেউ কেউ পাচারের শিকার হয়েছিল। অন্যান্যরা বাবা-মায়ের সঙ্গে কাজের সন্ধানে ভারতে গিয়ে ধরা পড়ে। তাদের অভিভাবকরা এখনও ভারতের বিভিন্ন জেলে আটক আছেন।
গত ১৩ মে সন্ধ্যায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের কাছে ১৩ টি মেয়ে শিশু ও সাতটি ছেলে শিশুকে হস্তান্তর করে।