সকল লেখা
দুপুর থেকে টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। অফিস ছুটির সময় হওয়ায় বিপাকে পড়েন অফিসগামী মানুষজন।
দুপুর থেকে টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। অফিস ছুটির সময় হওয়ায় বিপাকে পড়েন অফিসগামী মানুষজন। মিরপুর ১০ এলাকা থেকে তোলা ছবি।

তীব্র গরমে রাজধানীর মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া ও মণিপুর এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ পানি সংকট চলছে।
তীব্র গরমে রাজধানীর মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া ও মণিপুর এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ পানি সংকট চলছে। ঢাকা ওয়াসার লাইনে পানি না থাকায় দৈনন্দিন গৃহস্থালির কাজে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার বাসিন্দা।

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।
সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছে পরীক্ষার প্রস্তুতি নিতে দেখা যায় পরীক্ষার্থীদের। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা

বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা
বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শিশুদের জন্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
দেশব্যাপী আজ থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষে সকাল থেকে রাজধানীসহ সারা দেশের নির্ধারিত কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বয়সভেদে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের মাঠে খেলা দেখতে যাওয়া এক নারীকে বের করে দেওয়ার প্রতিবাদে একই মাঠে ও টিএসসিতে একসঙ্গে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ উপভোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের মাঠে খেলা দেখতে যাওয়া এক নারীকে বের করে দেওয়ার প্রতিবাদে একই মাঠে ও টিএসসিতে একসঙ্গে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ উপভোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

কারবালার প্রান্তরে হজরত ইমাম হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগের স্মরণে আয়োজিত এ শোকযাত্রায় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেন।
পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। কারবালার প্রান্তরে হজরত ইমাম হুসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগের স্মরণে আয়োজিত এ শোকযাত্রায় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেন। ছবি: তাহিয়াত নাজিফা নুর/ রোকেয়া কালেকটিভ। ২৬ জুন ২০২৬।

দেশে হামের প্রাদুর্ভাব এখনও উদ্বেগজনক পর্যায়ে
দেশে হামের প্রাদুর্ভাব এখনও উদ্বেগজনক পর্যায়ে। রাজধানীসহ বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর চাপ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৬৫ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, পরীক্ষায় ১৬০ জনের হাম নিশ্চিত হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বর্ষার বৃষ্টি শুরু হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজননের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে।

বিশ্বকাপের আমেজে দেশজুড়ে এখন ফুটবল উন্মাদনা
বিশ্বকাপের আমেজে দেশজুড়ে এখন ফুটবল উন্মাদনা। তারই একটি চিত্র দেখা যায় ঢাকার আমিনবাজার ব্রিজ এলাকায়। ঢাকার অন্যতম প্রধান প্রবেশদ্বার এই এলাকায় মহাসড়কের পাশে ও ব্রিজের রেলিংঘেঁষে সারিবদ্ধভাবে উড়ছে বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, কাতার, মিশর ও ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের পতাকা।

বাংলা সনের ষড়ঋতুর দেশে গ্রীষ্মের বৈশাখ–জ্যৈষ্ঠের খরতাপ আর কালবৈশাখীর ঝড়ঝাপটা পেরিয়ে প্রকৃতিতে আবারও নামে বর্ষা।
বাংলা সনের ষড়ঋতুর দেশে গ্রীষ্মের বৈশাখ–জ্যৈষ্ঠের খরতাপ আর কালবৈশাখীর ঝড়ঝাপটা পেরিয়ে প্রকৃতিতে আবারও নামে বর্ষা। আজ সোমবার, ১৫ জুন, আষাঢ়ের প্রথম দিন। এই দিনে বর্ষাকে স্বাগত জানাতে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ষা উৎসব।

ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন।
ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন। রোববার (১৪ জুন) বিকেলে ফগার মেশিনে ওষুধ ছিটাতে দেখা যায় পরিচ্ছন্নতা কর্মীদের।

আসন্ন ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীর স্বামীবাগে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন।
আসন্ন ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে রাজধানীর স্বামীবাগে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন। এলাকার একটি সরু গলি এখন ফুটবলপ্রেমীদের কাছে ‘ফিফা গলি’ নামে পরিচিত। গলির দুই পাশের দেয়ালজুড়ে আঁকা হয়েছে বিভিন্ন দেশের পতাকা, বিশ্বকাপ ট্রফি এবং জনপ্রিয় ফুটবল তারকাদের প্রতিকৃতি।
