ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে
তাহিয়াত নাজিফা নুর


রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বর্ষার বৃষ্টি শুরু হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজননের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে তোলা ছবি। ছবি: তাহিয়াত নাজিফা নুর / রোকেয়া কালেকটিভ।












