নরসিংদীতে বাক্প্রতিবন্ধী বৃদ্ধাকে হত্যা: ৫ জন গ্রেপ্তার
রোকেয়া কালেকটিভ প্রতিবেদক

নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা–লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
র্যাব জানিয়েছে, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমকে মারধর করে এবং তাঁর দীর্ঘদিনের সঞ্চিত অর্থ লুট করে নিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়






