চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
আজ বুধবার সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

পানি না কমা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন।

বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আপাতত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃষ্টি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় এ রুটে ট্রেন চলাচল শুরু হবে। যারা আগেই টিকিট কেটেছে, তারা প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিটের টাকা ফেরত পাবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে আজ বুধবার সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী । পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, "আমরা যাত্রীদের সংকটমুক্ত করতে চাই।"

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করতে চায় সরকার। তাহলে অতিবৃষ্টি হলেও রেললাইন আর পানির নিচে তলিয়ে যাবে না এবং ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বর্তমানে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। তাঁরা আশা করছেন, দ্রুত কাজ শুরু হবে।

"প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে," প্রতিমন্ত্রী বলেন।

টানা ভারী বৃষ্টিতে ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় বুধবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।