শহীদ জননী জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলে উক্তি রাকসুর সংস্কৃতি সম্পাদকের

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
শহীদ জননী জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলে উক্তি রাকসুর সংস্কৃতি সম্পাদকের
ছবি: রোকেয়া কালেকটিভ গ্রাফিক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা সমাজ মাধ্যমের এক পোস্টে শহীদ জননী জাহানারা ইমামকে "জাহান্নামের ইমাম" বলে মন্তব্য করেছেন।

গতকাল ২৬ জুন ছিল জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী।

মুক্তিযুদ্ধে বড় ছেলে শাফি ইমাম রুমীকে হারিয়েছিলেন জাহানারা ইমাম। মুক্তিযুদ্ধে ঘাতকদের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে দেশজুড়ে গড়ে উঠেছিল একসময় গড়ে উঠেছিল আন্দোলন। এক পর্যায়ে তিনি শুধু একজন রুমির মায়ের পরিচয়ে আটকে থাকেননি, হয়ে উঠেছিলেন পুরো জাতির ‘শহীদ জননী’।

জায়িদ হাসান জোহা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘জাহান্নামের ইমামের মরণদিবস আজ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বাস্তবায়ন করেছিল বিদেশি নকশা।’

তাঁর এই মন্তব্যের নিচে অনেকেই তাঁকে সমর্থন জানিয়েছেন।

একজন লিখেছেন "একাত্তরের দিনগুলি পড়ে আমারও প্রবল মবোক্রেসির জননীপ্রীতি তৈরি হয়েছিলো, যেমনটা পোস্টকলোনিয়াল লিটারেচার পড়ে এই উপমহাদেশের মানুষকে যে কেউ বর্বর আর ইংরেজদের মহান মনে করবে। যারা এই মহিলার ফ্যান, দোষ এদের না, এদেরকে যারা বলদ বানিয়েছে তাদের।"

আবার কেউ কেউ তাঁর সমালোচনাও করেছেন। লিখেছে, "আহা জামাতি ন্যারেটিভ, ক্রাই মোর।"