জুলাই নিয়ে করা পোস্টটি মুছে দিয়েছেন শাওন

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
জুলাই নিয়ে করা পোস্টটি মুছে দিয়েছেন শাওন
ছবি: এআই/ রোকেয়া কালেকটিভ গ্রাফিক্স

আলোচিত সমালোচিত শিল্পী মেহের আফরোজ শাওন ২০২৪ এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত পোস্ট টি সরিয়ে নিয়েছেন।

ওই পোস্টে তিনি 'জুলাই সিডিআই' (ধর্ষণ অর্থে) শব্দটি ব্যবহার করেছিলেন। এরপর থেকেই তাঁকে নিয়ে নানাপক্ষ থেকে সমালোচনা করা হচ্ছিল। কেউ কেউ আরও এগিয়ে গিয়ে শাওনকে, এমনকি মুক্তিযুদ্ধকে নিয়েও অবমাননাকর বক্তব্য দেন।

২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানে জাতিসংঘের হিসেবে ১৪০০ মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ছাত্র, শ্রমিক ও পথশিশুরাই ছিল বেশি। এক পর্যায়ে গণরোষের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান।

আজ তারেক রহমানের উপস্থিতিতে জুলাই জাতীয় সম্মেলনেও শাওনের ইস্যুটি উঠে আসে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু হোরায়রা বলেন, "তিনি কার শক্তিতে এই দুঃসাহস দেখালেন? শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি ক্ষমতাধর? মেহের আফরোজ শাওন কি হাসিনার চেয়েও শক্তিশালী?"

এ সময় তিনি শাওনের বিচার দাবি করেন।

এর আগে গত শুক্রবার মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে তিনজনের বিরুদ্ধে জুলাই অবমাননার অভিযোগে বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সংগঠন।

গতবছরের ফেব্রুয়ারিতে মেহের আফরোজ শাওনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। আটকের আগে তাঁর নেত্রকোণার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।