"তোমার ইংলিশ টিচার আর জিম টিচার বিয়ে করছে, জান?"

রোকেয়া কালেকটিভ ডেস্ক
"তোমার ইংলিশ টিচার আর জিম টিচার বিয়ে করছে, জান?"
ছবি: ইন্টারনেট

গানের জাদুকর টেলর সুইফট গান লেখেন। অন্যদিকে মাঠ কাঁপানো এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি অ্যাথলেটিক্সে পারদর্শী। টেলর সুইফট তাই ইংরেজি শিক্ষক, আর খেলোয়াড় ট্র্যাভিস কেলসি অ্যাথলেটিক্সে পারদর্শিতার জন্য ইনস্টাগ্রামে হাজির হলেন জিম শিক্ষক হিসেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এই হাই ভোল্টেজ বিয়ের অনুষ্ঠান নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।

ধারণা করা হচ্ছে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হতে চলল বলে। বিবিসি অন্তত তা ই বলছে।

নিউইয়র্ক মেয়রের অফিসের দেওয়া ছোট্ট একটা ইঙ্গিত এখন "সুইফটি" ভক্তদের ভরসার জায়গা।

মেয়র অফিস জানিয়েছে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে কিছু সময়ের জন্য রাস্তা বন্ধের একটা আবেদন তাঁরা পেয়েছেন। ব্যাস এটুকুই।

টেলর সুইফটকে সম্প্রতি ঘন ঘন "ইলেকট্রিক লেডি" রেকর্ডিং স্টুডিওতে যাতায়াত করতে দেখা যাচ্ছে। হয়তো নিজের বিয়ের অনুষ্ঠানে তিনি হাজির হবেন নতুন কোনো গান নিয়ে।

যদিও এই পাওয়ার কাপল তাদের বাগদান বা বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেননি, তবু এই জুটিকে ঘিরে উন্মাদনা গত কয়েক বছরে এমন এক উচ্চতায় পৌঁছেছে, যা সংগীত ও ক্রীড়া—দুই জগতেই বিরল।

একটি ফ্রেন্ডশিপ ব্রেসলেট থেকেই শুরু

২০২৩ সালের ৮ জুলাই। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে টেলর সুইফটের Eras Tour কনসার্ট ছিল। আর এখানেই দর্শকদের ভিড়ে ছিলেন ট্র্যাভিস কেলসি। তার হাতে ছিল তাঁর ফোন নম্বর লেখা একটি ফ্রেন্ডশিপ ব্রেসলেট। মনে ইচ্ছা সেটি টেলরের হাতে পৌঁছুবেন। কিন্তু না, তা হলো না।

কনসার্টের আগে ও পরে কণ্ঠস্বর বিশ্রামে রাখার কারণে টেলর কারও সঙ্গে দেখা করেননি।

অনেকেই হয়তো এখানেই থেমে যেতেন। কিন্তু ট্র্যাভিস থামেননি।

নিজের New Heights পডকাস্টে তিনি অকপটে জানালেন, নম্বরটি দিতে না পেরে তিনি বেশ হতাশ। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পরে টেলর জানান, ট্র্যাভিসের এই উদ্যোগ তার কাছে পুরোনো রোমান্টিক চলচ্চিত্রের সেই বিখ্যাত দৃশ্যের মতো মনে হয়েছিল, যেখানে নায়ক বুমবক্স হাতে দাঁড়িয়ে প্রেম নিবেদন করে।

২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর।

কানসাস সিটি চিফসের খেলায় ট্র্যাভিসের মা ডোনা কেলসির পাশে বসে খেলা দেখছিলেন টেলর সুইফট।

ট্র্যাভিস টাচডাউন করার পর টেলরের উচ্ছ্বাস মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে আলোচিত ভিডিওগুলোর একটি হয়ে ওঠে।

এরপর আর গুঞ্জন নয়—বিশ্ব বুঝে যায়, নতুন এক তারকা জুটির জন্ম হয়েছে।

এমন সেই প্রেম যা এনএফএলের ব্যবসাও বদলে দেয়

টেলরের উপস্থিতির পর শুধু সামাজিক যোগাযোগমাধ্যমই সরব হয়নি। বিশ্লেষকদের মতে, এনএফএলের নারী দর্শক উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। টেলরকে দেখতে এসে অনেকেই প্রথমবারের মতো আমেরিকান ফুটবল দেখা শুরু করেন।

জার্সি বিক্রি থেকে শুরু করে টেলিভিশনের দর্শকসংখ্যা—সবখানেই ছিল এর প্রভাব।

এমনকি অনেক অর্থনীতিবিদ এই ঘটনাকে "Taylor Effect" বলেও উল্লেখ করেছেন।

২০২৩ সালের নভেম্বরে আর্জেন্টিনার কনসার্টে টেলর তার জনপ্রিয় গান Karma-এর লাইন বদলে গেয়ে ওঠেন—

"Karma is the guy on the Chiefs coming straight home to me."

স্টেডিয়ামে উপস্থিত ট্র্যাভিসের মুখের হাসিই বলে দিচ্ছিল—লাইনটি কেবল গানের নয়, ব্যক্তিগতও।

সেই রাতেই কনসার্ট শেষে তাদের চুম্বনের ছবি বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়।

২০২৪ সালে কানসাস সিটি চিফস সুপার বোল জেতার পর মাঠের মাঝখানে আলিঙ্গন করেন টেলর ও ট্র্যাভিস।

খেলার ট্রফির মতোই সেই মুহূর্তের ছবিগুলোও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

অনেকের কাছে এটি ছিল আমেরিকার সবচেয়ে জনপ্রিয় দুই সংস্কৃতি—পপ সংগীত ও এনএফএলের প্রতীকী মিলন।

২০২৪ সালের জুনে লন্ডনে টেলরের কনসার্টে প্রথমবার মঞ্চে ওঠেন ট্র্যাভিস কেলসি।

হাজারো দর্শকের সামনে টেলরের সঙ্গে তার উপস্থিতি ভক্তদের জন্য ছিল আরেকটি স্মরণীয় মুহূর্ত।

আজ টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসি শুধু একটি প্রেমের সম্পর্কের নাম নয়।

তারা বিনোদন, খেলাধুলা, বিজ্ঞাপন, পডকাস্ট, টেলিভিশন ও ব্যবসার এমন এক সম্মিলিত শক্তিতে পরিণত হয়েছেন, যাদের প্রতিটি উপস্থিতি সংবাদে পরিণত হয়।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ২.২ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বাগদান ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য আয়োজন, অতিথি তালিকা, এমনকি বিশেষ ওয়েডিং সং নিয়েও আলোচনা চলছে।

তবে এখন পর্যন্ত টেলর সুইফট বা ট্র্যাভিস কেলসি—কেউই বিয়ে বা বাগদান নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

তবু একটি বিষয় নিশ্চিত—একটি ফ্রেন্ডশিপ ব্রেসলেট দিয়ে শুরু হওয়া গল্পটি ইতোমধ্যেই আধুনিক পপ সংস্কৃতির সবচেয়ে আলোচিত প্রেমের কাহিনিগুলোর একটি হয়ে গেছে।