ভার্চুয়াল জগৎ থেকে রাজপথে ককরোচ জনতা পার্টি

৬ জুন দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির রাজনৈতিক কর্মসূচিতে কেমন অংশগ্রহণ হয় সেদিকে ভারতের শাসকদল বিজেপির পাশাপাশি নজর ছিল বিরোধীদেরও।
সন্ধ্যায় সিপিজে র মুখপাত্র সৌরভ দাস দারুণ সফল এক জমায়েত শেষে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া গান্ধী বাদী শান্তিকামী মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সকাল থেকেই
শিক্ষার্থী, কলেজপড়ুয়া, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থী এবং অভিভাবকেরা আজ যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-সমর্থকদের আয়োজিত বিক্ষোভে অংশ নেন।
কেউ কেউ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বিরোধী দলগুলোর প্রতিও হতাশা প্রকাশ করে বলেন, তরুণদের প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।
বিক্ষোভে সিজেপির সমর্থক ও সদস্যদের সঙ্গে দেখা যায় সোনম ওয়াংচুককে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দাবি করেন, ভারতের ছাত্র-যুবসমাজ বিক্রি হয়ে যায়নি।
সিজেপির দাবিগুলোর মধ্যে রয়েছে পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, দুই পক্ষের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ছয়জনকে আটক করা হয়েছিল।
সূত্র: দ্যা হিন্দু





