হামের শিশু মৃত্যু বেড়ে ৭৪২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই তথ্য সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যুর ঘটনাটি ঢাকা বিভাগে ঘটেছে।
এ সময়ে আরও ১৭৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯৬৮ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৮১৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭ হাজার ৩৮৪ জন।





