নিখোঁজ বা গুম নন বিয়ে এড়াতে আত্মগোপনে ছিলেন শিবির নেতা, ধর্ষণ ও দ্রুত হত্যার অভিযোগে গ্রেপ্তার

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
নিখোঁজ বা গুম নন বিয়ে এড়াতে আত্মগোপনে ছিলেন শিবির নেতা, ধর্ষণ ও দ্রুত হত্যার অভিযোগে গ্রেপ্তার
ছবি: এআই/ রোকেয়া কালেকটিভ গ্রাফিক্স

শিবিরের সহকারী আন্তর্জাতিক সম্পাদক মোঃ জিসান মিয়া প্রধান খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নিখোঁজ বা গুম হয়ে থাকতে পারেন এমন আলোচনা ছিল। তবে পুলিশ শুক্রবার মধ্যরাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিয়ে এড়াতে স্বেচ্ছায় লুকিয়ে ছিলেন জিসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লার ছেলে জিসান মাস ছয়েক আগে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। এক পর্যায়ে নারী সন্তানসম্ভবা হয়ে পড়েন।

এ সময় জিসান তাঁকে ভ্রুণ নষ্ট করতে চাপ দেন। রাজি না হলে হত্যার হুমকি দেন বলে বাদীর অভিযোগের ভিত্তিতে জানায় পুলিশ।

পরবর্তীতে ভুক্তভোগী নারীকে জিসান ভ্রুণ নষ্ট করতে বাধ্য করেন। প্রচন্ড রক্তক্ষরণে ওই নারী অসুস্থ হয়ে পড়েন।

পরে ভুক্তভোগী নারীর চাপে ১২ জুন বিয়ে করতে সম্মতি দিলেও একদিন আগে তিনি নিখোঁজ হয়ে যান। তাঁর এক ভাইকে দিয়ে একটি নিখোঁজ সাধারণ ডায়েরিও করান।

ওই জিডির অনুসন্ধান করতে গিয়ে পুলিশ জিসানকে খুঁজে পায়। পরে ভুক্তভোগী নারী জিসানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

এ নিয়ে আসামীর পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ দিকে ডাকসু ও শিবির নেতা এস এম ফরহাদ লিখেছেন, সরাসরি কথা বলতে না নিখোঁজ ঘটনার বিস্তারিত তথ্য তাদের হাতে নেই‌।

তবে, "প্রেমের সম্পর্ক" প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।