টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি ভর্তির আবেদন চলছে
রোকেয়া কালেকটিভ প্রতিবেদক

বস্ত্র অধিদপ্তরের অধীন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তির আবেদন চলছে।
রোববার (৫ জুলাই) তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্যবিবরণীতে বলা হয়, গত ২৩ জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট (www.dot.gov.bd) থেকে জানা যাবে।








