
বাংলাদেশে ইউনিসেফের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি এখন জিলিয়ান মেলসপ

মায়ের পরামর্শেই হলুদ কার্ড এড়ালেন বেলিংহ্যাম, সেমিতে ইংল্যান্ড

পুরুষ উত্তরাধিকার মাত্র তিনজন, তবু জাপানে নারী সম্রাটে আপত্তি
জাপানের ইতিহাসে আগে আটজন নারী সম্রাট ছিলেন। তাঁদের বেশির ভাগই দায়িত্ব নিয়েছিলেন তখন, যখন সম্ভাব্য পুরুষ উত্তরাধিকারীরা বয়সে ছোট ছিলেন। তবে ১৮৮৯ সালে মেইজি যুগে ‘ইম্পেরিয়াল হাউস আইন’ প্রণয়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নারীদের সম্রাট হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়।

ভারতে শিশু যৌন নির্যাতনের ভিডিও বিক্রির বিজ্ঞাপন চালাচ্ছিল ইনস্টাগ্রাম, বিবিসির অনুসন্ধানে উদ্বেগ
ভারতের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লোকুর বিবিসিকে বলেন, ইনস্টাগ্রাম “অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে অর্থ উপার্জন করছে”, যা অত্যন্ত উদ্বেগজনক।

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০ তম স্বাধীনতা দিবস আজ
স্বাধীনতার ঘোষণাপত্র কতটা নারীবাদী ছিল?
স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হবার মাস তিনেক আগে অ্যাবিগাইল অ্যাডামস তাঁর স্বামী যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন নেতাদের একজন জন অ্যাডামসকে চিঠি লিখে নারীদের প্রসঙ্গ উত্থাপনের কথা বলেছিলেন। তারপরও নারীরা বাদ পড়ে যান। সাত দশক পর নারীরা আসেন পৃথক এক ঘোষণাপত্র নিয়ে। আরও বহু বছর পর নারীরা ভোটাধিকার পান।

পুরুষদের বিশ্বকাপে প্রথম এলজিবিটিকিউ প্লাস রেফারি ব্রুক মায়ো
এই অভিজ্ঞ মার্কিন রেফারি বিশ্বকাপের ইতিহাসে ম্যাচ পরিচালনা করা দ্বিতীয় নারী প্রধান রেফারি হিসেবে ইতিহাস গড়েন। আরেক সহকারী রেফারি ছিলেন ক্যাথরিন নেসবিট। তিনজনই যুক্তরাষ্ট্রের এবং তিনজনই নারী।

যৌন নিপীড়ন ও মানহানির মামলায় ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ, অর্থ পরিশোধে বিলম্ব ট্রাম্পের, আদালতে ক্যারল
বর্তমানে ৮২ বছর বয়সী ক্যারলের অভিযোগ, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্কের ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের একটি পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তাঁকে যৌন নিপীড়ন করেন।

প্রায় ৪০ বছর কারাভোগের পর মুক্তি পাচ্ছেন যুক্তরাজ্যের দীর্ঘতম সময়ের নারী বন্দী, সিদ্ধান্ত ঘিরে বিতর্ক
প্যারোল বোর্ড প্রায় এক হাজার পৃষ্ঠার নথি, বিভিন্ন বিশেষজ্ঞের মতামত এবং দীর্ঘ সময়ের আচরণগত মূল্যায়ন পর্যালোচনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছায় যে, জননিরাপত্তার স্বার্থে তাঁকে আর কারাগারে রাখার প্রয়োজন নেই।

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু
সাধারণত ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে জীবিত উদ্ধার অভিযানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়।

মহরমের মিছিলে বিষভরা ক্যাপসুল বিতরণের চেষ্টা, দুই নারীর উপস্থিত বুদ্ধিতে রক্ষা পেলেন হাজারো মানুষ
অভিযুক্ত ক্যাপসুলগুলোকে ব্যথানাশক ওষুধ হিসেবে পরিচয় দিয়ে বিতরণ করছিলেন। তবে একজন ব্যক্তি তা খাওয়ার পরপরই বমি করতে শুরু করেন এবং অসুস্থ হয়ে পড়েন। এরপরই পুলিশ দ্রুত ক্যাপসুল বিতরণ বন্ধ করে দেয়।

ফোন নম্বর গোপন রেখেই হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে, আসছে ইউজারনেম সুবিধা
নতুন ফিচারটি গোপনীয়তা বাড়ালেও মেটাডেটা সংগ্রহ নিয়ে প্রশ্ন থাকছেই।

জানেন তো আপনার অজান্তেই ফেসবুক ইনস্টায় থাকা ছবি ও তথ্য দিয়ে এআই কাজ করছে?
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ডেটা সংগ্রহের এই পদ্ধতি ব্যক্তিগত গোপনীয়তা, মানবাধিকার এবং পরিবেশ—তিনটিকেই ঝুঁকির মুখে ফেলছে।

যুক্তরাজ্যে শিশু ধর্ষণের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের ১৫ বছরের কারাদণ্ড
টিকটক-স্ন্যাপচ্যাটে ফাঁদ পেতে ১২ বছরের অটিস্টিক শিশু ও ৯ বছরের আরেকটি শিশুকে ধর্ষণ। বিভীষিকাময় সেই ট্রমা এখনো তাড়া করে ফিরছে ভুক্তভোগী দুই শিশুকে।

নারীবাদীরা সব নষ্টের গোড়া, প্রকৃত নারী স্বামীর প্রতি অনুগত, তারা বেশি বেশি সন্তান নেয় - আমেরিকার ডানপন্থী নারীদের সম্মেলন থেকে বার্তা
আমেরিকার ডানপন্থী নারীদের সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএর বার্ষিক সম্মেলন হয়ে গেল দিন কয়েক আগে। গেল বছরের মতো এবারও এই সম্মেলনে নারীবাদীরা সব সমস্যার গোড়া এবং স্বামী, ঈশ্বর ও আমেরিকার প্রতি পুরোপুরি সমর্পিত হওয়াই প্রকৃত নারীর কাজ, এমন এমন বার্তা দেওয়া হলো।

এবার জাতিসংঘ মহাসচিব পদে মনোনয়ন পাওয়া নারীরা
দীর্ঘদিনের রীতি অনুযায়ী অঞ্চলভিত্তিক আবর্তনের বিষয়টি সামনে থাকলেও এবার সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নারীদের অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হার না মানা শিল্পী মার্জান সাত্রাপি হার মানলেন শোকের কাছে
মেয়েটির বয়স তখন দশ। সেই দশ বছরের মার্জি - যে ঈশ্বরের সঙ্গে রাতে কথা বলত, যে স্বপ্ন দেখত নবী হবে - তাকে পেরুতে হলো ইতিহাসের সবচেয়ে নির্মম বাঁকগুলো। চৌদ্দ বছর বয়সে বাবা-মা তাকে পাঠিয়ে দিলেন ভিয়েনায়। বাঁচাতে। সেখানে একাকীত্ব, গৃহহীনতা, নিউমোনিয়া।

ভারতে জন্মহার কমতে শুরু করেছে
আগামী ২১ বছরের মধ্যে ভারতের জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর তা দ্রুত কমতে শুরু করবে। শতাব্দীর শেষে ভারতের জনসংখ্যা একশ কোটির কিছু বেশি থাকবে, অর্থাৎ প্রায় ৫০ কোটি মানুষ কমে যেতে পারে।
