সকল লেখা
শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলন; ব্যারিকেডের সামনে অবস্থান, পরে স্বাভাবিক হয় যান চলাচল

বাংলাদেশে ইউনিসেফের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি এখন জিলিয়ান মেলসপ
জিলিয়ান মেলসপের আগে এ পদে ছিলেন রানা ফ্লাওয়ার্স। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

রয়টার্স বলছে শেখ হাসিনা দেশে ফিরবেন ডিসেম্বরে, কী বলছে বিএনপি ও এনসিপি
রয়টার্স বলছে, চলতি বছরের ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার কথা জানিয়েছেন। তবে সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি।

‘আমার ভাইয়ের সঙ্গে কী হয়েছিল, জানতে খুব ইচ্ছে হয়’: সানজিদা ইসলাম তুলি
সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেছেন, গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরা জরুরি।

‘নারীকে ধর্ষণের হুমকি ও সংখ্যালঘুদের বিরুদ্ধে উসকানি গণতন্ত্রের জন্য বিপজ্জনক’
সাম্প্রতিক সময়ে নারী সাংবাদিক, মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বী নারীদের বিরুদ্ধে ধর্ষণের হুমকি, বিদ্বেষমূলক প্রচারণা এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও উসকানিমূলক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির দাবি, এসব ঘটনায় রাষ্ট্রের নীরবতা অপরাধীদের উৎসাহিত করছে।

আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি
আইরিন খান ২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘে মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার (দূত) হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে এই পদ চালু হওয়ার পর থেকে তিনি প্রথম নারী হিসেবে এ দায়িত্ব পান।

আরও তিন দিন চার বিভাগে ভারি বৃষ্টিপাত, স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস
তথ্য বিবরনীতে বলা হয়েছে, ৪২ বছরের রেকর্ড ভেঙা এ ভারি বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে চরম জনদুর্ভোগ তৈরি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে বিমান ও ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড
ঘটনার এক বছরের মধ্যেই মামলার নিষ্পত্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “২০২৫ সালের ২৫ জুলাই রামগড়ে খাবারের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে মো. শাহিন।

যৌতুক ছাড়াই একই মঞ্চে ৭ জুটির বিয়ে, লালমনিরহাটে ব্যতিক্রমী আয়োজন
আয়োজকরা জানান, সামাজিক অপরাধ ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং যৌতুক প্রথা নিরুৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ঈদুল আজহার সময় যৌতুকবিহীন গণবিয়ের যে ঘোষণা দেওয়া হয়েছিল, এটি তার বাস্তবায়ন।

হামে পাঁচ শিশুর মৃত্যু
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৯৬৫ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে পরীক্ষায় ১৫৪ জনের হাম নিশ্চিত হয়েছে।

মাত্র ৫ কর্মদিবসে বিচার শেষ, শিশু ধ*র্ষণ ও হত্যায় মৃত্যুদণ্ড
রায়ের সময় আদালত বলেন, সাক্ষ্য-প্রমাণ, তদন্ত প্রতিবেদন এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আকিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

'নূরজাহান' ইস্যুতে আলোচনা না থামতেই মিলল আরেক বৃদ্ধার লাশ
রাজধানীর মিরপুরে একাকী বসবাসরত একজন প্রবীণ নারী নূরজাহানের মরদেহ উদ্ধারের ঘটনায় আলোচনা চলার মধ্যেই একই এলাকা থেকে আরও এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: অক্সিজেন স্বল্পতা, বিপজ্জনক মাত্রায় ছিল কার্বন ডাই অক্সাইড
স্বাস্থ্যমন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনা করা হয়েছে। সুপারিশের ভিত্তিতে আগামী রোববার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে।

কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী
প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী।

"মুক্তিযুদ্ধ স্বতঃস্ফূর্ত রাজনৈতিক অংশগ্রহণের ফল, এমন অভূতপূর্ব সময় আর কখনো আসেনি"
যুদ্ধদিনের কথা ফওজিয়া মোসলেন বলেছেন রোকেয়া কালেকটিভকে।

শিল্পখাতে ইউএসটিআর তদন্ত: বিধিনিষেধ এলেই ভুগবে শ্রমিকরা
ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশসহ ১৬ টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তারা দেখতে চায় শ্রমে বাধ্য করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দেশগুলোর কোনো ব্যর্থতা আছে কি না।
